হেক্টরের দ্বিধা
—মোবায়দুল সাগর
টেইলর সুইফট আমাকে বলেছিল, "রোমিও, টেক মি সামহোয়্যার উই ক্যান বি অ্যালোন।"
কিন্তু কী ভেবে যেন আমি অনুপম রায়ের গেলাসের জলে ভেসে গেলাম—
আর টেইলর সুইফটও দুরবীনে চোখ রাখল না।
সে বলল, "ডিড ইউ হিয়ার মাই কোভার্ট নার্সিসিজম আই ডিজগাইজ অ্যাজ অ্যালট্রুইজম?"
হৃদয়ের ট্রয়ে যখন ট্রোজান হর্স আদর হয়ে আসে, তখন বারবার শেক্সপিয়ারের কলমে ফিরতে ইচ্ছে হয়।
সাথে সাথে মনে পড়ে, টেইলর সুইফট বলেছিল, "রোমিও, সেইভ মি, দেই আর ট্রাইনা টেল মি হাউ টু ফিল।"
কিন্তু শুনতে পাই, অনুপম রায় আমাকে জোর করছে, "একবার বল নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই।"
হঠাৎ টেইলর সুইফট কোথা থেকে এসে বলল, "ইট'স্ মি, হাই, আই অ্যাম দ্য প্রবলেম, ইট'স্ মি।"
বাম অলিন্দে হেক্টর—সামনে দুটি পথ: মারবে, নাকি মরবে?
আর আমি অ্যাকিলিস হয়ে কত লড়ব, যখন তাবুতে আর কেউ নেই?
১০-২৯-২০২৬
মিরপুর-১, ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন