দ্বিতীয় টাইটানোমাখি

— মোবায়দুল সাগর 



প্রতিটা দিন সূর্য উঠে, আবার ডুবেও যাচ্ছে।
অথচ এমনটা হওয়ার কথা ছিল না।
আমি সূর্যের বুকে বিলিয়ন বিলিয়ন পরমাণু অস্ত্র নিক্ষেপ করে ওকে পরাস্ত করেছি।


তবু কোন আদিম ক্ষুধায় ও আবার প্রাণ ফিরে পেয়েছে?
সূর্যের গলা চেপে ধরে, ওর জিহ্বায় আমি বৃহস্পতিকে ঝুলিয়ে রেখেছিলাম।
হায়, বৃহস্পতিই আমার বিরুদ্ধে অন্যদের নিয়ে বিদ্রোহ করেছে!
শনিকে বারবার বলেছি, "তুমি জলে স্নান করবে রোজ,
যেমনটা করে বাংলার গ্রাম্য বধূ পুকুরে শরীর ডোবায়।"


আজ ভোরে জানালা খুলতেই
যে উজ্জ্বল রোদ আমি দেখছি, আর ঝরঝর করে যে বৃষ্টি নামছে,
তাতে আমার শরীরের প্রতিটা লোমকূপ পরিপূর্ণ হয়ে আছে বিশ্বাসঘাতকতায়।



১১-১০-২০২৬

মিরপুর-১, ঢাকা।







Post a Comment

নবীনতর পূর্বতন