পিশাচিনী বৈশাখ

       —মোবায়দুল সাগর


কত জন্ম বর্ষায়-বর্ষায়
                        কত মৃত্যু খরায়-খরায়!
কিসের বার্তা নিয়ে হাজির হ'ল এই বৈশাখ?
গুমোট গরম না-কি আম-কাঠালের আগমন
দক্ষিনা বাতাস না-কি শরীরের ঘাম
কালবৈশাখি না-কি নববর্ষের গান?
বৈশাখ তুমি গিরগিটি-পিশাচিনী-ডাকিনী।

কখনও দক্ষিনা বাতাসে মন উতলা কর
কখনও অসহ্য গরমের ব্যাপন ছড়িয়ে দাও
কখনও কাল হয়ে উড়িয়ে নিয়ে যাও সব
কখনও আম-কাঠালে ভরিয়ে দাও প্রাণ
কখনও হিট-স্ট্রোকে কেড়ে নাও কাকের জান
বৈশাখ তুমি গিরগিটি-পিশাচিনী-ডাকিনী।


০২-০৪-২০২১
ন্যু মার্কেট, যশোর। 




ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প




Post a Comment

নবীনতর পূর্বতন